✅ প্রিমিয়াম ছোটো বাইম
ঐতিহ্যের খাঁটি স্বাদ আর শতভাগ বিশুদ্ধতার নিশ্চয়তা নিয়ে "Sutki Ghor (শুঁটকি ঘর)" আপনাদের জন্য নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির "ছোট বাইম শুঁটকি "।
আমাদের এই বাইম শুঁটকি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, দীর্ঘ সময় ধরে কড়া রোদে শুকিয়ে (Long-Drying Process) প্রস্তুত করা হয়। এতে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল, প্রিজারভেটিভ বা অতিরিক্ত লবণ ব্যবহার করা হয় না। ফলে আপনি পান শুঁটকির আসল স্বাদ, চমৎকার সুবাস এবং সর্বোচ্চ পুষ্টিগুণ।
কেন "শুঁটকি ঘর"-এর ছোট বাইম শুঁটকি সেরা?
১০০% লবন্মুক্ত (Salt-Free): উৎপাদন প্রক্রিয়ায় কোনো বাড়তি লবণ ব্যবহার করা হয় না। যার ফলে রান্নার পর শুঁটকির প্রকৃত প্রাকৃতিক স্বাদ বজায় থাকে এবং এটি হাইপারটেনশন বা রক্তচাপের রোগীদের জন্য শতভাগ নিরাপদ।
কেমিক্যাল-ফ্রি (Chemical-Free): সম্পূর্ণ বিষমুক্ত ও কীটনাশকমুক্ত উপায়ে তৈরি, যা আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ।
ঐতিহ্যবাহী স্বাদ (Traditional Taste): কড়া রোদে শুকানোর কারণে রান্নার পর এটি গ্রামীণ ঐতিহ্যের চেনা স্বাদ ও চমৎকার ঘ্রাণ ফিরিয়ে আনে।
হাইজেনিক প্যাকেজিং (Hygienic Packaging): আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে প্যাক করা হয়, যা শুঁটকির ফ্রেশনেস ধরে রাখে দীর্ঘদিন।
রান্নার টিপস:
যেহেতু এটি সম্পূর্ণ লবন্মুক্ত এবং প্রাকৃতিকভাবে কড়া শুকনা, তাই রান্নার আগে কিছুক্ষণ কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিলে শুঁটকি নরম ও নরমাল টেক্সচারে চলে আসবে।
সংরক্ষণ পদ্ধতি:
প্যাকেট খোলার পর শুঁটকি দীর্ঘদিন ভালো রাখতে একটি এয়ারটাইট পাত্রে বা জিপলক ব্যাগে ভরে নরমাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।